ডিএমপি কমিশনার

পুলিশ ইচ্ছা করলেই সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:৩৬ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সবারই ধারণা ট্রাফিক পুলিশ ইচ্ছা করলেই যানজট নিরসন থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমস্ত কাজ করতে পারে কিন্তু এটা সম্ভব না।’

গতকাল রবিবার সকালে ডিএমপি সদর দপ্তরে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) পোস্টার এবং সেøাগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ফুট ওভারব্রিজ ব্যবহার করছি না। এক মিনিট সময় বাঁচাতে জীবনটাকে ঝুঁকিতে ফেলছি। অনেকে হাত দিয়ে সিগন্যাল দিয়ে রাস্তা পার হচ্ছি। এতে অনেক সময় দুর্ঘটনায় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মারা যাচ্ছে অনেকে পঙ্গু হচ্ছে। এই ছাত্র-ছাত্রীদের দিয়েই অভিভাবকদের সচেতন করতে হবে।’

তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জাইকা আমাদের সঙ্গে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

ডিএমপি ২০২২ সালের মার্চ থেকে জাইকার সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে। ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মহানগরীতে ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত