আবাসন খাতে লেনদেনকারী প্রতিষ্ঠান বিপ্রপার্টি এবং পূবালী ব্যাংকের মধ্যে সাম্প্রতিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে গ্রাহকরা হোম লোন বিষয়ে এখন আরও অধিক সুবিধা পেতে যাচ্ছেন। অংশীদারত্বমূলক চুক্তিটির ফলে বিপ্রপার্টির গ্রাহকরা বিশেষ সুদের হার এবং ব্যতিক্রমী প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে হোম লোন নেওয়ার সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গত মঙ্গলবার মতিঝিলের পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিপ্রপার্টির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক নসওয়ার্দি, জিএম খান তানজিল আহমেদ এবং ব্যবস্থাপক মো. ইমরান মুন্না। অন্যদিকে পূবালী ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এশা মোহাম্মদ আনিসুজ্জামান, শাহ নেওয়াজ খানসহ অন্য কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষরের সময় বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি বলেন, আমাদের গ্রাহকদের জন্য হোম লোন বিষয়ে অধিক সমাধান প্রদানের চেষ্টা করছি, যা তাদের আবাসন খাতবিষয়ক লক্ষ্য অর্জনকে স্বাচ্ছন্দ্যময় এবং আত্মবিশ্বাসমূলক করার সুযোগ সৃষ্টি করবে। বিজ্ঞপ্তি
