রাজধানীর উত্তরায় অবস্থিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বর্ষপূর্তি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে দোয়ার মধ্য দিয়ে সূচনা করা হয়। এ সময় হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালট্যান্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, পরিচালক ফুতোশি কোনো, হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালট্যান্ট ও কর্ডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য পরিচালকরা, চিকিৎসকরা ও ডিপার্টমেন্ট প্রধানরা বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশির শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন করপোরেট মেম্বাররা ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মতো নানা আয়োজনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
