বেবিচক চেয়ারম্যান বললেন

নিরাপত্তা সংস্থার অভিন্ন ইউনিফর্ম হবে বিমানবন্দরে

আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:২০ এএম

দেশের সব বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর প্রত্যেক সদস্যের জন্য অভিন্ন ইউনিফর্ম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। গতকাল রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে আয়োজিত এক গণশুনানিতে এ কথা বলেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্র্তৃপক্ষ এই গণশুনানির আয়োজন করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভিন্ন ভিন্ন বাহিনীর হলেও তাদের কাজ অ্যাভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করা। যেহেতু তাদের সার্ভিসটা একই, তাই আমরা তাদের একটা ইউনিফর্ম প্রবর্তন করব। ইউনিফর্মের ডিজাইন ফাইনাল করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত