‘পাসুরি’ গানের বিতর্ক নিয়ে মুখ খুললেন অরিজিৎ

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৪:১১ পিএম

পাকিস্তানি গায়ক আলি শেঠি ও শেহ গিলের জনপ্রিয় গান ‘পাসুরি’ নিয়ে ভারতে এখন চলছে তুমুল বিতর্ক। পাকিস্তানের জনপ্রিয় এই গানের পুনর্নিমার্ণ হয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণী অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে।

এই ছবিতেই ‘পাসুরি’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও তুলসী কুমার। জনপ্রিয় গানের পুনর্নিমিত ভার্সনটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানি অনুরাগীদের পাশাপাশি ভারতীদের এক অংশ ক্ষুব্ধ এই গানের পুনর্নির্মাণে। এই গান নিয়ে আলোচনার অন্ত নেই।

অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিং। এক অনুরাগী তাকে ট্যাগ করে প্রশ্ন করেন, বলিউডের এক নম্বর গায়ক হয়েও কেন এই প্রস্তাবে রাজি হলেন? উত্তরে অরিজিৎ লেখেন, ‘এই গান গেয়ে যা পারিশ্রমিক পেয়েছি, সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। নির্মাতারা তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু না হয় গালিগালাজ খেয়ে নিই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত