চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৩৭ এএম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন। তার বড় ছেলে ড. খন্দকার মাহবুব হোসেন তুষার এ তথ্য জানিয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে (আব্বা) সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন গিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত