স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে মিলেছিলেন প্রাণের বন্ধনে

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৫৮ এএম

শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন ৬৫-৬০ বছর আগে। কেউবা সদ্য পড়াশোনার পাট চুকিয়েছেন। কেউ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কেউ বা সংসারের হাল ধরেছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফারাক। তবে তারা সবাই স্মৃতির টানে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে। স্কুলটিতে ৬৭ বছরের মধ্যে এটাই প্রথম মিলনমেলা।

গতকাল রবিবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে মেতেছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা। পঞ্চগড় শহরের কেন্দ্রে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টিতে পুরনো শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে সহপাঠীদের পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সাবেক ছাত্রীদের সংগঠন ‘প্রাক্তন বন্ধন’  দিনব্যাপী এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে এই মিলনমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত