কবে বিয়ের পিঁড়িতে বসছেন, জানালেন মিমি চক্রবর্তী

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম

তার সমসাময়িক অনেকেই স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। কারও আবার বিচ্ছেদও হয়ে গিয়েছে। ফলে বারবারই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। পেশাদার জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের।

একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও রাজ এখন ঘোরতর সংসারী। ছেলে ইউভান আর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাদের সুখের সংসার। অন্যদিকে, মিমি নিজের কাজ, পোষ্যদের নিয়ে মজে। সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন অভিনেত্রী। সেখানেই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, কবে বিয়ে করবেন আপনি? সেই প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। মিমির তরফ থেকে এসেছে স্পষ্ট উত্তর। সঙ্গে সঙ্গে মিমি লেখেন, কী জন্য করব? সঙ্গে হাসির স্টিকার।

আগেও এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। তখনও ঠিক এমনই উত্তর দিয়েছিলেন। এই মুহূর্তে কাজ ছাড়া যে খুব বেশি কিছু ভাবছেন না নায়িকা, তা তার কথাতেই স্পষ্ট। তবে সিনেমা সঙ্গে রাজনীতি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেও বেশ তৎপর নায়িকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত