চিপের কাঁচামাল রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:০২ এএম

সেমিকন্ডাক্টর তৈরিতে প্রয়োজনীয় দুটি বিরল ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে চীন। নিরাপত্তার কারণে এবং যুক্তরাষ্ট্রকে রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। চিপ নিয়ে বেইজিং-ওয়াশিংটনের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে গত সোমবার এ ঘোষণা দেয় চীন। চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চিপ তৈরিতে প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানি করতে হলে এখন থেকে আলাদা লাইসেন্সের প্রয়োজন হবে। আগামী ১ আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর হবে। চীন এ দুটি খনিজ ধাতুর প্রধান উৎপাদক। নির্দেশনায় আরও বলা হয়, যেসব বৈদেশিক ক্রেতা এসব ধাতু কিনতে চান তাদের উল্লেখ করতে হবে কেন তারা এসব ধাতু কিনতে চান। কারণ, বিষয়টি চীনের ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের’ জন্য অতি জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত