মোস্তফা হোসেন শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:২৩ এএম

ব্যাংকার মোস্তফা হোসেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে গত ২৬ জুন যোগদান করেছেন। তিনি ১৯৯৪ সালে এবি ব্যাংকে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৯ বছরেরও বেশি সময় যাবৎ ব্যাংকিং পেশায় রয়েছেন যার মধ্যে তিনি ১৬ বছর বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে হোসেন ঢাকা ব্যাংকের গুলশান শাখায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকা ব্যাংকের উত্তরা শাখা ও মহাখালী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত