কুড়িগ্রামে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৪:৪৭ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

নিহতরা হল চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)।

বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও এক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রুপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত