আমতলীতে জোয়ারে তলিয়ে গেছে ফেরির গ্যাংওয়ে

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম

বরগুনার আমতলী উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পূর্ণিমার জোয়ারের প্রভাবে। এতে পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৫-১৬ সেন্টিমিটার পানি বেশি বৃদ্ধি পেয়ে আমতলী উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরে বসবাসরত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে।

সরেজমিনে গতকাল শুক্রবার দুপুরে ফেরিঘাট এলাকায় দেখা গেছে, ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ কোমর পরিমাণ পানির মধ্যে দিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

ফেরিঘাটের ইজারাদার মো. হাসান বলেন, ‘জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় গাড়ি ফেরিতে উঠতে পারছে না।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘জোয়ারের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত