আফগান সিরিজ শেষ এবাদতের

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:৩১ পিএম

শুধু ওয়ানডে সিরিজ নয়, টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাম হাঁটুর চোটে পড়েন এই পেসার। একদিন পর এমআরআই রিপোর্ট খুব নেতিবাচক না হলেও এবাদতকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। তাই সিরিজের বাকি অংশে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) তাকে আর খেলানো হচ্ছে না। ফলে পেসারদের নিয়ে প্রতি ম্যাচে কম্বিনেশন বদলের চিন্তায় একজনকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

শনিবার দ্বিতীয় ওয়ানডেতে নিজের স্পেলের শেষ ওভার করার সময় চোট পান এবাদত। এরপর কিছুক্ষন অপেক্ষা করেও ভাল বোধ না করায় মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় ঠিকমতো হাঁটতে পারছিলেন না। চোটের কারণে ব্যাটিংয়েও নামতে পারেননি। বিসিবির এক বিবৃতিতে ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানান, ‘এমআরআই রিপোর্টে খুব মেজর ইনজুরি ধরা পড়েনি। তবুও পুরোপুরি সেরে উঠতে এবাদতের দুই সপ্তাহ লাগবে। এই সময়ে বাড়িতে না পাঠিয়ে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন করবেন এবাদত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত