টিকটক ভিডিও তৈরির সময় ট্রেনের ধাক্কায় ছাত্র নিহত

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম

কুমিল্লার লালমাইয়ে টিকটক ভিডিও তৈরি করার সময় ট্রেনের ধাক্কায় মাহবুব আলম সিয়াম (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম-রেলপথের বাগমারা উত্তর বাজারসংলগ্ন রেলব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ভুলইন উত্তর ইউপির দক্ষিণ হাজাতিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। সে এ বছর হলদিয়া রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিয়াম বাগমারা উত্তর বাজার রেলব্রিজের ওপর সেলফি তুলছিল ও টিকটক ভিডিও তৈরি করছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম দেশ রূপান্তরকে বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের পরিবার ও স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত