বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৬:২৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ নামে ১২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পরিবারের সবাই খাবার খেতে বসেন। এ সময় ঘরের সামনে রাখা বৃষ্টির পানি জমে। জমে থাকা পানিতে খেলতে গিয়ে শিশু মিনহাজের মাথা বালতির পানিতে ডুবে যায় এবং পা উপরে থাকে।

এ দৃশ্য দেখে মিনহাজের বড় ভাই মাসুম চিৎকার করলে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজকে মৃত ঘোষণা করেন।

জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত