শুনল শিক্ষার্থীরা

রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম

রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনল পঞ্চগড় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর জন্য পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে রণাঙ্গনের গল্প শোনান মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, সাহেব আলী, ইসমাঈল হোসেন। শিক্ষার্থীদের একাত্তরে পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতনের বিভিন্ন গল্প শোনান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ আলম সরদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত