এনজিওদের স্বপ্র্রণোদিত তথ্য প্রকাশ কর্মশালা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৪২ এএম

‘তথ্য অধিকার আইন : এনজিওদের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ’ শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। কর্মশালায় প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ২০০৯ সালে এপ্রিল মাসে তথ্য অধিকার আইন সংসদে পাস করা হয়। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের প্রয়োগ সুফল বয়ে আনবে। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান। তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। যশোর জেলার আটটি উপজেলার ৭৬ জন এনজিও প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত