বিদ্যুৎকেন্দ্রে হামলার মামলায় আসামি ৪০০ শ্রমিক

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৩৯ এএম

পটুয়াখালীর রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আরপিসিএলের প্রশাসন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার ভোরে শিমুল দাস ও মাহিনুর খালাসী নামের দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকরা ৩ চীনা শ্রমিকসহ আরপিসিএলের চার নিরাপত্তাকর্মীকে মারধর করেন। এ সময় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত