লিটনকে আউট করলেন সাকিব

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:২০ এএম

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে একইদিনে অভিষেক হয়েছে দুই বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসান ও লিটন দাসের অভিষেক হলো একই ম্যাচে।

টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। অন্যদিকে লিটন খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগার্স। ওপেনিংয়ে নেমছিলেন জাগুয়ার্স ব্যাটসম্যান লিটন। ১১ বলে ৯ রান করে আউট হয়েছেন সাকিবের বলে। ক্যাচ দিয়েছেন আব্বাস আফ্রিদির হাতে।

১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে জাগুয়ার্স। সাকিব ২ ওভারে ৯ রান খরচ করে নিয়েছেন লিটনের উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত