বিএনপি আহাম্মকের স্বর্গে বাস করছে: শাজাহান

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম

বিভিন্ন দেশে গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেভাবেই আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে সবাইকে আমরা আহ্বান জানাব নির্বাচনে আসুন। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। এই নিশ্চয়তা বিধান করা যাবে না যে বিএনপি জিতবে, বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তাহলে বুঝতে হবে বিএনপি আহাম্মকের স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আজ সকালে মাদারীপুর বৃক্ষরোপণ অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার র‍্যালী ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি।

‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ লক্ষ্য নিয়ে মাদারীপুর সরকার বিভাগের উপসচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া, সিভিল সার্জন মোহাম্মদ মুনীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অলিউল, মাদারীপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দসহ জেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত