চীনে ১৪০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত ২০ জনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৪৪ এএম

সুপার টাইফুন ডকসুরির পর আরেক টাইফুন খানুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত চীন। টানা বর্ষণে আগের রেকর্ড ভেঙেছে। রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে গত শনি থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অতিবৃষ্টিতে তলিয়ে যায় অনেক জায়গা। এ সময় ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। ৪০ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা গত জুলাইয়ের গড় বৃষ্টিপাতের কাছাকাছি বলা হচ্ছে। বেইজিংয়ের আশপাশে বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ২৭ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, রাজধানী ও হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত