বিকেএসপিতে ক্রীড়া শিক্ষায় স্নাতকের সুযোগ

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্রীড়া শিক্ষায় স্নাতক করার সুযোগ দিচ্ছে। ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (স্নাতক) শিক্ষার্থীরা তিনটি বিভাগে অ্যাথলেটিক্স, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ভর্তি হতে পারবে। বিকেএসপিসহ বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ থেকে ৩.০০ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ ৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীকে যেকোনো খেলায় জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩। বিস্তারিত তথ্য জানা যাবে বিকেএসপির ওয়েবসাইটে (https://bksp.gov.bd/)|)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত