কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াবাসহ আটক

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩০ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে ২৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গোড়ল পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বোতলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ নয়নকে আটক করে।

নয়নের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত