কবি, সাংবাদিক ও শিক্ষকের মজার জোকস

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:৫৭ এএম

তরুণ কবি: কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।
প্রকাশক: বিয়ে করেছেন?
কবি: না।
প্রকাশক: বিয়ে করে তার পরে আসবেন।
কবি: কেন?
প্রকাশক: আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।


সাংবাদিক: ৮০ বছর বয়সেও আপনি আপনার স্ত্রীকে প্রিয়তমা বলে ডাকেন। এই ভালোবাসার রহস্য কী?
বৃদ্ধ: বাবা, ২০ বছর আগে আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করার সাহস হয়নি, তাই আমি বলি প্রিয়তমা।


শিক্ষক: ১৫টি ফলের নাম বল?
ছাত্র: পেয়ারা
শিক্ষক: ভালো হয়েছে।
ছাত্র: আম
শিক্ষক: তারপর?
ছাত্র: আপেল
শিক্ষক: আরও ১২টি বলতে হবে দ্রুত বলো।
ছাত্র: এক ডজন কলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত