দিলদার এবং তার শিক্ষক ও বাবার মজার জোকস

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৩:১৫ পিএম

শিক্ষক: বলতো দিলদার, আম বা যে কোনো ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?
দিলদার: উপরে খাওয়ার লোক নেই তাই।


শিক্ষক: চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে দিলদার?
দিলদার: চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে।


দিলদার: আমি আর স্কুলে যাব না বাবা।
বাবা: কেন দিলদার, লেখাপড়া করতে ভালো লাগে না?
দিলদার: তা নয়, স্কুলের শিক্ষকরা কিছুই জানেন না! সব প্রশ্নের উত্তরই তো আমাদের থেকে জানতে চান।


বাবা: আজ স্কুলের শিক্ষক কী বললেন?
দিলদার: বললেন, তোমার জন্য একজন ভালো অংকের টিউটর রাখতে।
বাবা: মানে?
দিলদার: মানে তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত