চারটি মজার জোকস

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০১:২৬ পিএম

বস: নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কীসের প্রতীক?
দিলদারের বাবা: সহ্যশক্তি, স্যার!


দিলদারের মা: ওগো শুনছো, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমি আমাকে একটা হীরার হার আর কানের দুল কিনে দিয়েছ।
দিলদারের বাবা: আরে বাহ! আমিও তো একই স্বপ্ন দেখলাম। তোমার বাবা আমার হাতে টাকাটা দিয়ে বলছেন বাবা মেয়েটাকে একটা হীরার হার ও কানের দুলের সেট কিনে দিও।


দিলদারের বন্ধু: কীরে দিলদার, মুখ গোমরা করে রেখেছিস কেন?
দিলদার: কী আর বলব বল? নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে?
দিলদারের বন্ধু: ঘটনা কি খুলে বল?
দিলদার: বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী!


শিক্ষক: বলতো দিলদার, আকবর জন্মেছিলেন কবে?
দিলদার: স্যার, এটা তো বইয়ে নেই।
শিক্ষক: কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫।
দিলদার: ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নম্বর বলে কেন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত