ধর্ম অবমাননার অভিযোগ

পাকিস্তানে খ্রিস্টানদের স্থাপনায় উন্মত্ত জনতার তাণ্ডব

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বেশ কয়েকটি গির্জা, কবরখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে। গতকাল বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার জারানওয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। আকমল ভাট্টি নামের এক যাজক সংবাদমাধ্যম ডনকে জানান, উন্মত্ত জনতা এলাকার অন্তত পাঁচটি গির্জায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। জারানওয়ালা তহসিলের যাজক ইমরান ভাট্টি বলেন, ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত এক খ্রিস্টান পরিচ্ছন্নতা কর্মীর বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। ফয়সালাবাদ পুলিশের মুখপাত্র নাভিদ আহমদ বলেন, ‘খ্রিস্টান ধর্মাবলম্বী দুই ব্যক্তি পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ জনতা ওই সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত