এনআরবির ঝুঁকি ব্যবস্থাপনার চেয়ারম্যান রুহুল আমিন

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত সভায় খন্দকার রুহুল আমিন সর্বসম্মতিক্রমে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (আরএমসি) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে ও বিদেশে একজন দক্ষ ও সফল ব্যবসায়ী তিনি। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থিত ফাদার রিয়ালিটি করপোরেশন, সুরমা রিয়ালিটি করপোরেশন, আমিন রিয়ালিটি করপোরেশন, হিরাপুর রিয়ালিটি করপোরেশন, চিলিস চকলেট (মেক্সিকান রেস্টুরেন্ট), গ্যালিটোস এক্সপ্রেস (মেক্সিকান রেস্টুরেন্ট) এবং ইন্ডিয়ান প্যালেসের স্বত্বাধিকারী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত