লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠার ম্যাচে আগে ব্যাট করতে নেমে গল টাইট্যান্স করেছে ১৪৬ রান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিংয়ে আমন্ত্রিত গলের ইনিংসটা গড়ে উঠেছে মূলত ওপেনের লাসিথ ক্রুসপুলের ৫১ বলে ৮০ রানে। দ্বিতীয় বলেই রাজাপাকশেকে হারানোর পর দুই বাংলাদেশ লিটন দাস ও সাকিব আল হাসানকে নিয়ে ৭৬ পর্যন্ত নিয়ে যান দলকে। এলপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা লিটন ৭ বলে করেন ৮। সাকিব করেছেন ১৭ বলে ১৯। শেষ ওভারে রানআউটে শেষ হয় ক্রুসপুলের ৭ বাউন্ডারিতে সাজানো ইনিংস। দাম্বুলা অরার হেইডেন কার ১৮ রানে নিয়েছেন তিন উইকেট।
এই ম্যাচের জয়ীরা সরাসরি ফাইনালে উঠে যাবে। পরাজিত দল এলিমিনেটর জয়ীর সঙ্গে কোয়ালিফায়ার ২ খেলবে।
×
