সুদ ব্যবসায়ীকে হত্যা: চা শ্রমিকের যাবজ্জীবন

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৬:০৭ পিএম

সুদ ব্যবসায়ীকে গলাটিপে হত্যার দায়ে এক চা শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. ইয়াছির আরাফাত।

সোমবার (২১ আগস্ট) বিকেলে তিনি এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের শ্রমিক সাধন সাওতাল ওরফে বিসনু সাওতাল (৪৫) পার্শ্ববর্তী রসুল গ্রামের ব্যবসায়ী ইউনুছ আলী (৫৫) নিকট সুদের ওপর ১৩’ শ টাকা নেন। ৩ বছরে সুদাসলে দাঁড়ায় ২৬’শ টাকা। সাধন সাওতাল ২৩’ শ টাকা পরিশোধ করেন। বাকি ৩শ টাকা না দেযায় ২০০৬ সালের ১ অক্টোবর দুপুরে আসামির বাড়িতে যান ইউনুছ আলী। পাওনা ৩’ শ টাকা নিয়ে উভয়ের তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে সাধন সাওতাল গলা টিপে ব্যবসায়ী ইউনুছ আলীকে হত্যা করে। এরপর লাশ বস্তাবন্দি করে আসামি তার ঘরের মাটির নিচে পুতে রাখে। এ ব্যাপারে ইউনুছের ছোট ভাই মনু মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় সাধনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোট ৭ জন সাক্ষী গ্রহণ শেষে বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত