মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাকে যেসব বিদেশি প্রতিষ্ঠান যুদ্ধবিমানে ব্যবহার্য জ¦ালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ করে, সেগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরা হলেন খিন ফিউ উইন এবং জাও মিন তুন। যেসব বিদেশি কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল সরবরাহ করে, সেসবের মধ্যে ৩টির মালিক এই দুই ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন। বিবৃতিতে তিনি বলেন, ‘মিয়ানমারের জান্তা বিদ্রোহ দমনে বিমানবাহিনীর ব্যবহার বৃদ্ধি করছে। সাধারণ জনগণের ওপর বিমান হামলা চালাচ্ছে। জান্তার বিমানের জ¦ালানির উৎস বন্ধে এ নিষেধাজ্ঞা।’
×
