ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপির সঙ্গে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। যাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, তাদের লজ্জা-শরম থাকা উচিত। জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা বিশ^কে দেখাতে চায়। কিন্তু তারা নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারা এখন বেঁচে আছে শুধু কোরামিন দিয়ে। কোরামিন দিয়েও তাদের আর কাজ হবে না। সব দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। তবে একটা দরজা তাদের জন্য খোলা আছে। আর সেটা হচ্ছে নির্বাচন। সংবিধানের আলোকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি মনে করি বিএনপি অংশগ্রহণ করবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চরলক্ষ্যা উচ্চবিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মফিজুর রহমান।
