প্রেগনেন্সির ফার্স্ট টাইমিস্টারে কোন আলট্রাসনোগ্রাম জরুরি

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম

প্রেগনেন্সির ফার্স্ট টাইমিস্টার হচ্ছে প্রেগনেন্সির প্রথমবার (১২) সপ্তাহ। এই প্রথম বারো সপ্তাহে দুটি স্ক্যান গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো Viability and dating scan এবং দ্বিতীয়টি NT scan। ৯ থেকে ১০ সপ্তাহে মানব শিশুর আকৃতি ধারণ করতে শুরু করে। যখন বারো সপ্তাহ পূর্ণ হয় তখন তা ছোট্ট মানব শিশুতে পরিণত হয়। এই ধারাবাহিক পরিবর্তনগুলো দেখার একমাত্র সহজ ও নির্ভরযোগ্য পরীক্ষাটি হচ্ছে আলট্রাসনোগ্রাম। ফার্স্ট Trimester যেসব আলট্রাসনোগ্রাম করা হয় : Viability and Dating Scan।

কখন করা উচিত : ৬ থেকে ১০ সপ্তাহের মধ্যে এই আলট্রাসনোগ্রাম করতে হবে।

যা জানা যাবে :গর্ভাবস্থায় নিশ্চিত করে বলা।জরায়ুর মধ্যে গর্ভ থলি এবং ভ্রুণের যথাযথ অবস্থান।ভ্রুণের সংখ্যাHeartbea-এর উপস্থিতিGestational ageঅর্থাৎ গর্ভাবস্থার বয়স এবং ঊউউ জরায়ু এবং ডিম্বাশয় টিউমার অথবা সিস্ট থাকলে পর্যবেক্ষণ করা সম্ভব।NT scan১১ থেকে ১৩ সপ্তাহ  ছয় দিনের মধ্যে করতে হবে।

NT scan আসলে কী : এর মাধ্যমে শিশুর ঘাড়ের পেছনের ফ্লুইড ফিল্ড স্পেস অর্থাৎ পানি ভর্তি যে স্থান রয়েছে তার থিকনেস মাপা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব বেবির chromosomal abnormality  যেমন ডাউন সিনড্রোমের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে এই থিকনেস স্বাভাবিক থেকে অনেক বেড়ে যায়।

কেন এই স্ক্যানটি তেরো সপ্তাহ ছয় দিনের মধ্যেই করা উচিত?

১৪ সপ্তাহের পরে ঘাড়ের পেছনের পরিষ্কার এই স্থানটি অদৃশ্য হয়ে যায়। তাই রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

NT scan যেসব তথ্য পাওয়া সম্ভব :গর্ভস্থ শিশুর নাকের হাড়ের উপস্থিতি (নাকের হাড়ের অনুপস্থিতি ও খুব পুরু ঘঞ থিকনেস ডাউন সিনড্রোমের ঝুঁকি নির্দেশ করে)।ভ্রুণের মধ্যে হার্টবিটের উপস্থিতি।গর্ভাবস্থার বয়স এবং flowগর্ভফুলের অবস্থান।মেরুদন্ডের হাড়ের অস্বাভাবিকতাDuctusvenosus hv  যা বিশেষ রক্তনালি, যার অস্বাভাবিক ব্লাড ভষড়ি হার্টের ত্রুটি বলে দিতে সক্ষম।হার্টের রক্ত চলাচলের গতি দেখা হয়।

যাদের পূর্বের বেবির ডাউন সিনড্রোমের ইতিহাস আছে, যারা ডায়াবেটিস এবং হাইপারটেনসিভ তাদের জন্য এ স্ক্যানটি খুবই জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত