বালুর স্তূপ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধাইজান নদীর পাড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া কাঠের ব্রিজের কাছে বালুর স্তূপের ভেতর থেকে মরদেহটি কুকুর টেনে বের করে খাচ্ছিল।

স্থানীয় এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তা দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় জানান, ‘মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত