কর্মচারীদের সংবাদ সম্মেলন

নিম্নতম মজুরি বোর্ডের গেজেট সংশোধনের দাবি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ এএম

নিম্নতম মজুরি বোর্ড প্রকাশিত গেজেটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের উৎসব ভাতা ও বোনাস একই স্কিমে রাখা এবং দ্বিবার্ষিক চুক্তি থেকে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় আগের চুক্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা বাগান কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন।

গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি জানান বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত