অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার

শ্রীপুরে গুলির ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ এএম

গাজীপুরের শ্রীপুরে যুবলীগ-ছাত্রলীগের গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে মাওনা প্রশিকা মোড়ে গুলিবর্ষণের ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলাও হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা ট্য াবলেট উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় শিহাব হোসেনের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় শেখ (২৫), জেলা ছাত্রলীগকর্মী শিহাব হোসেন (২৭) ও আনোয়ার হোসেন (২৫)।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, অভিযানে সাত রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা প্রশিকা মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের অনুসারী ও জেলা যুবলীগের আহ্বায়ক (স্বঘোষিত) আজিজুর রহমান জনের অনুসারীরা অন্তত ২০ রাউন্ড গুলিবর্ষণ, হাতবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত