অ্যান্টেরিয়র সার্ভিক্যাল ডিসসেকটমি অ্যান্ড ফিউশন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ এএম

অ্যান্টেরিয়র সার্ভিক্যাল ডিসসেকটমি অ্যান্ড ফিউশন (অঈউঋ) হলো একটি সার্জারি। যা ঘাড়ের হার্নিয়েটেড বা ডিজেনারেটিভ ডিস্ক অপসারণ করে। ডিস্কে পৌঁছানোর এবং অপসারণের জন্য গলার অংশে একটি ছেদ তৈরি করা হয়। ডিস্কের ওপরে এবং নিচে হাড়গুলোকে একত্রিত করার জন্য একটি গ্রাফট ঢোকানো হয়। যদি ফিজিওথেরাপি, ওষুধেও কাজ না হয় তখন অঈউঋ সার্জারি বিকল্প হিসেবে বেছে নেওয়া হন।

কেন করবেন : কশেরুকার ওপরের ডিজেনারেটিভ ডিস্ক রোগ হলো ডিস্ক পাতলা ও শুকিয়ে যায়।  মেরুদন্ডের স্নায়ু ফুলে যায় এবং ব্যথার সৃষ্টি করে।

অস্ত্রোপচারের আগে : অস্ত্রোপচারের বেশ কয়েক দিন আগে প্রিসার্জিক্যাল পরীক্ষা যেমন রক্ত পরীক্ষা, ইলেকট্রোকার্ডিওগ্রাম, বুকের এক্স-রে করতে হতে পারে। অস্ত্রোপচারের ৭ দিন আগেসব নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ এবং রক্ত পাতলাকারী ঔষধ বন্ধ রাখতে হবে। অস্ত্রোপচারের আগে মধ্যরাতের পরে খাবেন না। অস্ত্রোপচারের দিন ব্যাকটেরিয়ারোধী সাবান ব্যবহার করে গোসল, সুতির ঢিলেঢালা পোশাক পরুন।

অস্ত্রোপচারের সময় : সার্জারির সাতটি ধাপ রয়েছে। অপারেশনটি ১ থেকে ৩ ঘণ্টা সময় নেয়।

ধাপ ১ : রোগীকে প্রস্তুত করা

ধাপ ২ : একটি ছেদ তৈরি করা

ধাপ ৩ : ক্ষতিগ্রস্ত ডিস্ক শনাক্ত করা

ধাপ ৪ : ডিস্কটি সরানো

ধাপ ৫ : স্নায়ুকে ডিকম্প্রেস করা

ধাপ ৬. একটি হাড়ের গ্রাফট ফিউশন প্রস্তুত করা

ধাপ ৭. চিরা বন্ধ করুন স্প্রেডার রিট্র্যাক্টরগুলো সরানো হয়।

অস্ত্রোপচারের পরে : আপনার ঘাড় বাঁকানো বা মোচড়ানো এড়িয়ে চলুন। ৫ পাউন্ডের চেয়ে ভারী কিছু তুলবেন না। ঝুঁকে কোনো কাজ করবেন না।  ফলো-আপ ভিজিট না হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না। যা রক্তকে পাতলা ও রক্তপাতের ঝুঁকি বাড়ায়। ডাক্তারের নির্দেশ মতো ব্যথার ওষুধ খান। যদি বন্ধনী দেওয়া হয়, তবে ঘুমানোর ও গোসল করা বা আইসিং করার সময় ছাড়া সবসময়ই পরুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত