পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলসের পুনর্গঠিত পরিচালনা পর্ষদে নতুন তিনজন স্বতন্ত্র পরিচালককে মনোনয়ন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হলেনÑ লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সাইফুল বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী ড. অধ্যাপক সাদিয়া নুর এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদ।
