১০ ফসলের উৎপাদন বাড়াতে ১৮৯ কোটি টাকার প্রণোদনা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ এএম

১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে চলতি অর্থবছরে রবি মৌসুমের ১৮৮ কোটি ৪৯ লাখ টাকা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হবে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরে রবি মৌসুমের ১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮৮ কোটি ৪৯ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এ প্রণোদনার আওতায় ৬৪টি জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। একজন কৃষক ১০ ফসলের যেকোনো একটি চাষের জন্য এ প্রণোদনা পাবেন। প্রণোদনার আওতায় প্রতি কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য পাবেন প্রয়োজনীয় গম বীজ ২০ কেজি, ভুট্টার বীজ দুই কেজি, সরিষা বীজ এক কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, সয়াবিনের বীজ আট কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ এক কেজি, সূর্যমুখী, মুগডালের বীজ এক কেজি ও খেসারির বীজ আট কেজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত