যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় প্রাউড বয়েজ নামের উগ্র ডানপন্থি সংগঠনের সাবেক প্রধান এনরিকে তারিওকে (৩৯) ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণের জন্য ওয়াশিংটনের একটি আদালত স্থানীয় সময় মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের উসকানির অভিযোগ, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং আরও কয়েকটি অপরাধে গত মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার রায় ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দাঙ্গায় জড়িত থাকায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। ক্ষমা চান পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের কাছে। ২০১৬ সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয় প্রাউড বয়েজ। সেই সময় এটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তারিও। ২০২১ সালের ৬ জানুয়ারিতে হয়ে ক্যাপিটল হিলে দাঙ্গা বাধায় গোষ্ঠীটি।
×
