আত্মহত্যা প্রতিরোধ

প্রথম পদক্ষেপ পরিবার থেকে শুরুর তাগিদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ এএম

‘আত্মহত্যা প্রতিরোধে প্রথম পদক্ষেপ পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের সদস্যদের মত প্রকাশের অধিকার, একে-অন্যের প্রতি সম্মান এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। শিশুরাও আত্মহত্যার ঝুঁকির বাইরে নয়।’

গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অর্কিড সভাকক্ষে ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, মাদকনির্ভরশীল ব্যক্তি এবং আত্মহত্যার উচ্চ ঝুঁকি’ বিষয়ক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রের মনোচিকিৎসক বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম এসব কথা বলেন। মূল আলোচক হিসেবে তিনি আরও বলেন, আত্মহত্যার কারণগুলোর মধ্যে মাদকাসক্তি, ডিসফাংশনাল ফ্যামিলি এবং মোবাইল আসক্তি অন্যতম। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

২০০৩ সাল থেকে ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের দিবস হিসেবে পালন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রের কাউন্সিলর মোছা. জান্নাতুল ফেরদৌস মজুমদার বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি বর্তমান সমাজের আলোচিত বিষয় আত্মহত্যা প্রতিরোধেও কাজ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা আহ্ছানিয়া মিশন ২০২১ সাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে আসা সেবাগ্রহণকারী নারীদের তথ্য সংগ্রহের কাজ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত