রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শিক্ষক এ বি এম আলীনূর রহমান। গতকাল সোমবার তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জাকির হোসেন বলেন, আমি অসুস্থ থাকায় প্রতিষ্ঠানের স্বাভাবিক সচল রাখার স্বার্থে কাউকে দায়িত্ব দেয়া প্রয়োজন। আমি সুস্থ না হওয়া পর্যন্ত এ বি এম আলীনূর রহমানকে চলতি দায়িত্ব পালনের জন্য চিঠি দিয়েছি।
আলীনুর রহমানকে চলতে দায়িত্ব দেয়ার বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং গভর্নিং বডির সভাপতিকে অবহিত করার কথা জানিয়েছেন জাকির হোসেন।
উল্লেখ্য, হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম এমপিওভুক্ত শিক্ষক জাকির হোসেনকে বিধি মোতাবেক মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করেছে মাউশি অধিদপ্তর।
