কর ফাঁকির মামলা

খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ এএম

কর ফাঁকির মামলায় নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে খালাস দিয়েছে ফিলিপাইনের আদালত। ২০১৮ সালে মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠান র‌্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে তৎকালীন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সরকার। সে সময় অভিযোগ ছিল, মারিয়া এবং তার প্রতিষ্ঠান র‌্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই অভিযোগেই তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। এত দিন সেই মামলায় জামিনে ছিলেন তিনি। মূলত, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে বিতর্ক তুলে পরিচিত পেয়েছিল সাংবাদিক মারিয়া রেসার সংবাদমাধ্যম র‌্যাপলার। মারিয়ার সংবাদমাধ্যমটি দাবি করেছিল ফিলিপাইনে দুতার্তের শুরু করা মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে।

উল্লেখ্য, দুতার্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনার জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। এদিকে তার বিরুদ্ধে সরব সাংবাদিক মারিয়া রেসাকে ২০২১ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। দুতার্তে সরকারের পর এখন ফিলিপাইনে ক্ষমতাসীন মার্কোস জুনিয়রের সরকার যুক্তরাষ্ট্রের পরম মিত্র হিসেবে পরিচিতি পাচ্ছে। এ অবস্থায় মারিয়া রেসার জন্যও এলো সুখবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত