খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল : আব্বাস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যক্ত ভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের সন্দেহ, সেদিন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার অবিলম্বে উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আটক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত