জিএম কাদের বললেন

বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমি অনেক দিন আগে থেকে বলে আসছি এবং পার্লামেন্টেও বলেছিলাম যে, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করছে। আজ নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে লিখেছে, নীরবে ধ্বংস করা হচ্ছে একটি গণতন্ত্রকে। সেখানে তারা রিপোর্টের ভেতরে বলছে, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সংশোধন করা সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে জিএম কাদের বলেন, একদলীয় শাসনব্যবস্থা বহাল রাখতেই এই আইনকে ব্যবহার করা হচ্ছে। আমাদের এমপিরা সংসদে এর বিরোধীতা করলেও সরকার তা শোনেনি। লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হাসানের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত