ন্যাশনাল লাইফের নতুন ডিএমডি প্রবীর চন্দ্র দাস

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ এএম

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস। গত ১২ সেপ্টেম্বর কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম তার হাতে পদোন্নতিপত্র তুলে দেন। এর আগে তিনি সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রবীর চন্দ্র দাস প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে ২০১৫ সালে ন্যাশনাল লাইফে যোগ দেন এবং কোম্পানির সার্বিক উন্নয়ন ও আর্থিক ভিত্তি সুদৃঢ়করণে কাজ করে যাচ্ছেন। তিনি ২০১০ সালে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিনিয়োগ বিভাগে যোগ দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত