পঞ্চগড়ে নেপালি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ এএম

নেপালি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাত সদস্যের নেপালি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নেপাল চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নবীন থাপা, বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পঞ্চগড় চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ।

বাংলাদেশ নেপাল চেম্বারের পরিচালক মোহাম্মদ খায়রুল বাসার, বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ পঞ্চগড়ের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলনসহ পঞ্চগড় চেম্বারের পরিচালকরা অংশ নেন।

সভায় নেপালের ব্যবসায়ীরা ডেইরি ফুড ও নেপালের ঘি বাংলাদেশে রপ্তানির আগ্রহ প্রকাশ করেছেন। অপরদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা নেপাল থেকে বিদ্যুৎ, পাথর আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাবান্ধা দিয়ে বাস ট্রেন নেপালে সরাসরি চলাচলের বিষয়ও তুলে ধরেন। এ ছাড়াও বাংলাবান্ধা স্থলবন্দরে নেপালের ভিসা প্রসেসিং সেন্টার গড়ে তোলার জন্য  নেপালি ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নিরবচ্ছিন্নভাবে নেপালি ব্যবসায়ীদের পণ্য রপ্তানি করার অনুরোধ জানান পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত