বাংলাদেশে প্রথমবার প্রিমিয়াম বায়োহাইড্রা ফেসিয়াল প্রযুক্তি নিয়ে আসলো বায়োজিন কসমেসিউটিক্যালস। সম্প্রতি রাজধানীর মিরপুরে বায়োজিনের অফিসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে নতুন প্রযুক্তির পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ জাহিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন এনসাং গ্লোবাল কর্পোরেশন এর জিএম টনি ওন, এবং ট্রেনার মিস ইয়োনা ইয়াং। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুচি ফ্যামিলির তাপসী দাশ, অবন্তী, ফুডাপ্পি, মেইক ইটআপ বাই ফারজানা, লাইফস্টাইল অব রিম্পির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
মোহাম্মদ জাহিদুল হক বলেন, বায়োজিনের প্রতিটি সেবায় বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়। আর আমাদের পণ্যগুলোও গুণগতমান যাচাইয়ের পর আমরা গ্রাহককে সাজেস্ট করি। অত্যাধুনিক বায়োহাইড্রা প্রযুক্তিতে রয়েছে চারটি স্পেশালাইজড হ্যান্ডপিসেস। যার ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী ত্বকের পরিচ্ছন্নতা ও সজীবতা ধরে রাখা সম্ভব বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
