ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সমিতির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভবে গভীর সমুদ্রের মাছ ইলিশের জীবনধারায় পরিবর্তন এসেছে। দেরিতে মা ইলিশ প্রজননের উপযুক্ততা অর্জন করেছে। এই বাস্তবতার আলোকে ২২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম নির্ধারণ করা হোক। প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার ২২ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুমের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
