আপত্তিকর ফেসবুক পোস্টের অভিযোগে গাজীপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইফি শিকদার ওরফে মিমি (২৫) বরিশাল জেলার গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলার আবুল শিকদারের ছেলে।

শ্রীপুর উপজেলার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে।

কাইফি ১২ সেপ্টেম্বর তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলের একটি আপত্তিকর ছবি আপলোড করেন।

পোস্টটি ভাইরাল হয়ে দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে বলে জানায় র‌্যাব। এ ঘটনায় বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত